Question
বিড়ি, সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান কী রেয়াত পাবে ?
Answer-
জ্বি, রেয়াত পাবে।
২০১২ সালে যখন নতুন ভ্যাট আইন প্রণীত হয়, তখন বিধান ছিল যে, তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রেয়াত পাবে না। পরবর্তীতে এই বিধান বাতিল করা হয়েছে।
Question-
মূসকের আদর্শ হার অনুসরণ না করে আমদানির উপর পরিশোধিত মূসক রেয়াত নিতে পারবে কি?
Answer-
দুই ধরনের নিবন্ধিত ব্যক্তি রেয়াত নিতে পারেন। এক হলো, যিনি ১৫ শতাংশ হারে আউটপুট ভ্যাট পরিশোধ করেন। আর দুই হলো, যিনি শূন্য হারে আউটপুট ভ্যাট পরিশোধ করেন অর্থাৎ রপ্তানিকারক, প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং পশচাদ-সংযোগ শিল্প প্রতিষ্ঠান।
Question-
কোন অনাবাসিক ও অনিবন্ধিত প্রতিষ্ঠানের পক্ষে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ওয়ারেন্টি সার্ভিস প্রদান করে থাকে। এক্ষেত্রে পার্টস এবং সেবার মূল্য বিদেশী প্রতিষ্ঠান থেকে রেমিট্যান্স আকারে গ্রহণ করে থাকে। সার্ভিসিং এর জন্য প্রয়োজনীয় পার্টস প্রতিষ্ঠানটি ১৫% মূসক পরিশোধ করে সংগ্রহ করে থাকে। এর বিপরীতে নিয়মিত রেয়াত নিয়ে থাকে। সরবরাহকৃত সেবাকে প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে দাখিলপত্রে প্রদর্শন করে। বিদেশী প্রতিষ্ঠানের কাছে বিল প্রেরণ করার সময় পার্টস এবং সার্ভিস চার্জের জন্য আলাদা ইনভয়েস ইস্যু করে।
এক্ষেত্রে ১) মূসক আইন অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আবশ্যিকভাবে পরিপালনীয় বিষয়গুলো কী?
২) মূসক দপ্তর কী কী দলিলাদির ভিত্তিতে প্রচ্ছন্ন রপ্তানি হয়েছে কিনা তা যাচাই করতে পারে?
৩) বিদেশী প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসার পুরো প্রক্রিয়া কী হবে এবং এর স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কী সংরক্ষণ করবে?
৪) আবার অনাবাসিক নিবন্ধিত ব্যাক্তির পক্ষে ওয়ারেন্টি সার্ভিস দিয়ে প্রচ্ছন্ন রপ্তানি দাবী করলে এক্ষেত্রে পরিপালনীয় বিষয় কী হবে?
Answer-
ভ্যাট আইনের ধারা ২৩, ২৪ দয়া করে দেখুন। ২৩ পণ্য রপ্তানি এবং ২৪ সেবা রপ্তানি সংক্রান্ত। এই দুটি ধারা অনুসারে অনাবাসিক ব্যক্তির ওয়ারেন্টির বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য ও সেবা সরবরাহ রপ্তানি হিসাবে বিবেচিত হবে।
একজন নিবন্ধিত ব্যক্তির যে সব ভ্যাট দলিলাদি সংরক্ষণ করতে হয়, রপ্তানিকারককে সেসব কিছু সংরক্ষণ করতে হবে। অতিরিক্ত হিসাবে বৈদেশিক মুদ্রায় মূল্য প্রাপ্তির প্রমাণস্বরুপ ব্যাঙ্ক কর্তৃক ইস্যুকৃত পিআরসি সংরক্ষণ করতে হবে
Question
একটি প্রতিষ্ঠান প্রতিমাসে নিয়মিতভাবে উপজাত/বর্জ্য(মূসক ৪.৬) সরবরাহের জন্য বিভাগীয় দপ্তরে আবেদন করেন। বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদন অনুযায়ী উক্ত মূসক ৪.৬ এর আবেদনে উল্লেখিত উপজাত/বর্জ্য এর সরবরাহ মূল্য নির্ধারণ ও নিষ্পত্তি করার বিধান রয়েছে। কিন্তু উক্ত উপজাত /বর্জ্য এর সরবরাহ মূল্য ন্যায্য বাজার বিধিমালার বিধি -০৬ অনুযায়ী নির্ধারণযোগ্য। তবে বিভাগীয় কর্মকর্তার নায্য বাজার মূল্য নির্ধারণের ক্ষমতা অর্পণ করা নাই,কমিশনার দপ্তরে নায্য বাজার মূল্য নির্ধারণের জন্য প্রেরণ করা হলে কমিশনার স্যার কি পুনরায় উক্ত আবেদন নিষ্পত্তির জন্য বিভাগীয় দপ্তরে প্রেরণ করবেন। এমতাবস্থায় কিভাবে উক্ত ঘোষণা নিষ্পত্তি করা সম্ভব? এছাড়া উক্ত ঘোষণা কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে আইন/ বিধিতে তা উল্লেখ করা থাকলে ভালো হত।
Answer
এখানে একই রকম ৩টা বিধি আছে। দুটো বিধিতে বিভাগীয় কর্মকর্তা কর্তৃক মূল্য অনুমোদন করতে বলা হয়েছে। একটা বিধিতে ন্যায্য বাজার মূল্য নির্ধারণ বিধিমালার বিধি ৬ অনুসরণ করতে বলা হয়েছে। এই কাজ কমিশনারের দপ্তরের। উক্ত বিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে। তবে, এখানে ৩টা বিধিতে ৩টা বিষয় উল্লেখ আছে। একটা হলো, বিনষ্ট উপকরণ নিষ্পত্তি। একটা হলো, বিনষ্ট পণ্য নিষ্পত্তি। একটা হলো, ওয়েস্ট ও বাই-প্রোডাক্ট নিষ্পত্তি। এসব বিষয়ে মাঠ পর্যায়ে এখনো ইউনিফর্ম প্র্যাকটিস গড়ে ওঠেনি। আমাদের এই গ্রুপের একটা উদ্দেশ্য হলো, ভ্যাট ব্যবস্থাপনায় ইউনিফর্ম প্র্যাকটিস প্রবর্তন করা।
Question
নির্বাচন অফিস থেকে মালামাল কেন্দ্রে পাঠানোর জন্য যে পরিবহন ভাড়া নেয়া হয় সেক্ষেত্রে ভাড়ার উপর কত শতাংশ ভ্যাট কর্তন হবে এবং এর সেবা কোড কত ??
ঢাকা থেকে মালামাল নির্বাচন অফিসে পাঠালে এ ক্ষেত্রেও কত শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে এবং কোড কত ??
Answer
যদি দুটি সেবার সংজ্ঞা দেখেন তাহলে বিষয়টা স্পষ্ট হবে। পরিবহন ঠিকাদার সেবা (এস০৪৮.০০) আর যানবাহন ভাড়া প্রদানকারী সেবা (এস-০৪৯.০০)। পরিবহন ঠিকাদার সেবার মূল কথা হলো, কাউকে পণ্য পরিবহন করার দায়িত্ব দেয়া। আর যানবহান ভাড়া প্রদানকারী সেবার মূল কথা হলো, কারোর নিকট থেকে যানবাহন ভাড়া নেয়া। এখন আপনাকে দেখতে হবে যে, নির্বাচন অফিস কিভাবে কাজটা করাচ্ছে। তারা যদি মালামালগুলো পরিবহন করার জন্য কাউকে দায়িত্ব প্রদান করে তাহলে পরিবহন ঠিকাদার সেবা হবে, ভ্যাট হার ১০%। আর নির্বাচন অফিস যদি গাড়ি ভাড়া নেয়, তাহলে যানবাহন ভাড়াপ্রদানকারী সেবা হবে, ভ্যাট হার ১৫%। যানবাহন ভাড়া নিলে ভাড়া নেয়ার প্রক্রিয়া রয়েছে। কাউকে পরিবহন করার দায়িত্ব দিলে তারও প্রক্রিয়া রয়েছে। সরকারি অফিসে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসারে ক্রয়কাজ সম্পাদন করতে হয়। সে প্রক্রিয়া দেখে আমাদের নিশ্চিত হতে হবে যে, নির্বাচন অফিস কোন সেবা নিয়েছে, সেখানে ভ্যাট হার কতো শতাংশ।
Question
ডলার যদি রিয়ালাইজড না হয়ে থাকে তবে মূসক আইনের বিধান কি হবে?
Answer
রপ্তানি/প্রচ্ছন্ন রপ্তানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন অনুযায়ী ১২০ দিনের মধ্যে ডলার রিয়ালাইজড না হলে মূসক আইন মোতাবেক ভ্যাট আদায়যোগ্য।
No comments:
Post a Comment