Question-
প্রদেয় কর ৮৫ হাজার টাকা। মাসিক ১% সরল সুদে ২৪ মাসে সুদ কত হবে।
Question-
কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর যদি সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানের মেশিনারিজ না পাওয়া যায়, তাহলে তার উপর কোন হারে কি পদ্ধতিতে মূসক আরোপিত হবে।
আইন, বিধির রেফারেন্স সহ জানালে উপকৃত হবো।
Answer-
আমদানি পর্যায়ে যদি এসআরও সুবিধা গ্রহণ করে তা বাতিল করে আমদানি পর্যায়ের শুল্ককর আদায় হবে এবং অবচয় মূল্য বাদ দিয়ে ট্রেডিং ভ্যাট আদায় করতে হবে। অবচয় মূল্য কত বাদ দিতে হবে তার আইনগত কোন স্ল্যাভ আছে? কাস্টমস এটা ইয়ারলি ১০% বাদ দেওয়া যায়
Question
একটি প্রতিষ্ঠান ঢাকা দক্ষিন থেকে চট্টগ্রাম ভ্যাট আন্তঃ কমিশনারেট বদলি হয়েছেন অনলাইনে আবেদনের মাধ্যমে । ঢাকা দক্ষিন কমিশনারেটের নিবন্ধন আমদানীকৃত পণ্য চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট নিবন্ধনে রিটার্নে রেয়াত গ্রহন করেছেন। এতে কি রেয়াত বাতিলযোগ্য ?
Answer-
না । কারণ বদলির সাথে রেয়াত এর কোন সর্ম্পক নেই।
Question-
একটি প্রতিষ্ঠান আমদানিকৃত ও স্থানীয় বাজার থেকে সংগৃহীত উপকরণের সমন্বয়ে ১৫% হারে সেবা সরবরাহ করে এবং রেয়াত গ্রহণ করে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি মূসক-৪.৩ দাখিল করে না।
আইনের ধারা-৩২(৫) অনুযায়ী সেবা সরবরাহের ক্ষেত্রে মূসক-৪.৩ দাখিলের বাধ্যবাধকতা নেই; কিন্তু ধারা-৪৬(১)(ড)-তে রেয়াত গ্রহণের জন্য আবশ্যিকভাবে মূসক-৪.৩-তে উপকরণ/পণ্যের উল্লেখের কথা বলা হয়েছে।
প্রশ্ন: মূসক-৪.৩ দাখিল না করা ১৫% হারে সেবা সরবরাহকারীর গৃহীত রেয়াত বৈধ না কি বাতিলযোগ্য?