Question & Answer VAT Customs -30.05.2024


 Question-

প্রদেয় কর ৮৫ হাজার টাকা। মাসিক ১% সরল সুদে ২৪ মাসে সুদ কত হবে।

Answer-
সরল সুদের সুত্র 
সুদ= আসল*সময়*সুদের হার 
সুদ= ৮৫,০০০*২৪*১%
ক্যালকুলেট টিপে রেজাল্ট দেখুন।

@@ 85000*12%*2 = 20400

Question-

কোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর যদি সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানের মেশিনারিজ না পাওয়া যায়, তাহলে তার উপর কোন হারে কি পদ্ধতিতে মূসক আরোপিত হবে।
আইন, বিধির রেফারেন্স সহ জানালে উপকৃত হবো।

Answer-
আমদানি পর্যায়ে যদি এসআরও সুবিধা গ্রহণ করে তা বাতিল করে আমদানি পর্যায়ের শুল্ককর আদায় হবে এবং অবচয় মূল্য বাদ দিয়ে ট্রেডিং ভ্যাট আদায় করতে হবে। অবচয় মূল্য কত বাদ দিতে হবে তার আইনগত কোন স্ল্যাভ আছে? কাস্টমস এটা ইয়ারলি ১০% বাদ দেওয়া যায়

Question

একটি প্রতিষ্ঠান ঢাকা দক্ষিন থেকে চট্টগ্রাম ভ্যাট আন্তঃ কমিশনারেট বদলি হয়েছেন অনলাইনে আবেদনের মাধ্যমে । ঢাকা দক্ষিন কমিশনারেটের নিবন্ধন আমদানীকৃত পণ্য চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট নিবন্ধনে রিটার্নে রেয়াত গ্রহন করেছেন। এতে কি রেয়াত বাতিলযোগ্য ?

Answer-

না । কারণ বদলির সাথে রেয়াত এর কোন সর্ম্পক নেই।

Question-

একটি প্রতিষ্ঠান আমদানিকৃত ও স্থানীয় বাজার থেকে সংগৃহীত উপকরণের সমন্বয়ে ১৫% হারে সেবা সরবরাহ করে এবং রেয়াত গ্রহণ করে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটি মূসক-৪.৩ দাখিল করে না।

আইনের ধারা-৩২(৫) অনুযায়ী সেবা সরবরাহের ক্ষেত্রে মূসক-৪.৩ দাখিলের বাধ্যবাধকতা নেই; কিন্তু ধারা-৪৬(১)(ড)-তে রেয়াত গ্রহণের জন্য আবশ্যিকভাবে মূসক-৪.৩-তে উপকরণ/পণ্যের উল্লেখের কথা বলা হয়েছে।

প্রশ্ন: মূসক-৪.৩ দাখিল না করা ১৫% হারে সেবা সরবরাহকারীর গৃহীত রেয়াত বৈধ না কি বাতিলযোগ্য?

Answer-

রেয়াত বৈধ। এগুলো রেয়াত সংক্রান্ত প্রাথমিক পর্যায়ের কথা। সেবার ক্ষেত্রে মূসক-৪.৩ দাখিল করতে হবে না। অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে তার উপকরণ ব্যবহার, মূল্য সংযোজন ইত্যাদি বোঝার চেষ্টা করতে হবে। 
মূসক-৪.৩ আধুনিক ভ্যাট ব্যবস্থার ব্যত্যয়।


No comments:

Post a Comment

মূল্য পরিশোধ করা হয়নি, ভ্যাট পরিশোধ করতে হবে কিনা। ক্রয় করা হয়েছে, মূল্য পরিশোধ করা হয়নি, রেয়াত পাওয়া যাবে কিনা, ইত্যাদি

 প্রশ্নটা হলো, বিক্রয় করা হয়েছে, মূল্য পরিশোধ করা হয়নি, ভ্যাট পরিশোধ করতে হবে কিনা।  ক্রয় করা হয়েছে, মূল্য পরিশোধ করা হয়নি, রেয়াত পাওয়া যাবে...